সারিয়াকান্দি, বগুড়া: "রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" এই স্লোগানে বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করেন প্রধান অতিথি'র বগুড়া ১ সারিয়াকান্দি সোনাতলা আসনের জাতীয় সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সামনে থেকে এক বর্ণাঢ্য সড়ক র্যালি বের হয়ে উপজেলা চত্বর প্রতিক্ষণ শেষে উপজেলা জলাশয়ে গিয়ে শেষ হয়। সেখানে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। জাতীয় মৎস্য জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপিত উপজেলা কমিটির বাস্তবায়নে আলোচনা সভা এবং সফল মৎস্যচাষী, ব্যক্তি ও উদ্যোক্তাকে পুরস্কার প্রদান করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এসএম মিকাইল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার মুর্শিদা খাতুন। বক্তারা মৎস্য সম্পদ রক্ষা, পোনা অবমুক্তকরণ, জলাশয়ের উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ মৎস্য উৎপাদনের উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপজেলার সফল মৎস্যচাষী, ব্যক্তি ও উদ্যোক্তাদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত ১৫ দিনব্যাপী এ কর্মসূচি পালিত হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক একেএম মহাশীনুর রহমান দুদু সরকার, সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মীর কাওছার হোসেন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম. আছাদুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আলীম, পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, তাহেরুল ইসলাম পাঞ্জাব, আমরা জুলাই যোদ্ধা বগুড়া জেলা শাখার আহ্বায়ক ও উপজেলা সাইবার দলের সভাপতি জুলফিকার আলম রুনু, সারিয়াকান্দি উপজেলা যুবদলের আহবায়ক মহিদুল ইসলাম মুন্সি, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা তাঁতি দলের সভাপতি আবুল কালাম আজাদ লাবলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তারাজুল ইসলাম ফনি, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম লিটন, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা, মৎস্যচাষি ও সুধীজন ।
সারিয়াকান্দিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন
No comments:
Post a Comment