ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Saturday, 15 August 2026

সারিয়াকান্দিতে ঘাস কাটতে গিয়ে যমুনা নদীতে ডুবে একজন নিখোঁজ

সারিয়াকান্দিতে ঘাস কাটতে গিয়ে যমুনা নদীতে ডুবে একজন নিখোঁজ 

সুমন সাহা ঃ বগুড়ার সারিয়াকান্দিতে ঘাস কাটতে গিয়ে যমুনা নদীতে পানিতে ডুবে আব্দুর রশিদ (৬৫) নামের একজন নিখোঁজ হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে দেবডাঙ্গা গ্রোয়েন বাঁধের যমুনা নদীতে এ ধরনের ঘটনা ঘটে।
আব্দুর রশিদ কুতুবপুর ইউনিয়নের দেবডাঙ্গা গ্রামের মৃত তজিবর সরকারের ছেলে।  বিকেল থেকে রাজশাহী ডুবুরি দল তাকে উদ্ধারে কাজ করছে ।
 তার মেয়ে রুবিনা খাতুন জানান, আমার বাবা শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে গরুর জন্য ঘাস কাটার উদ্দেশ্য বাড়ি থেকে বের হন । এরপর আমরা জানতে পারি বাবা আমার পানিতে ডুবে গেছে। পরে জানতে পারি, দেবডাঙ্গা গ্রোয়েন বাঁধের সামনে একটি খাল পার হতে গিয়ে বাবা পানিতে ডুবে গেছে। তিনি ডুবে যাওয়ার সময় হাত দিয়ে মানুষকে ইশারা করেছিলেন। তারপর আমরা অনেক খোঁজাখুঁজি করেও বাবার আর কোনও খোঁজ পাইনি। পরে আমরা বিষয়টি স্হানীয় ফায়ার সার্ভিসকে জানাই। 
এবিষয়ে সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সুজন মিয়া বলেন, সংবাদ পেয়ে আমরা রাজশাহী ডুবুরি দলকে কল করি। কল পেয়ে রাজশাহী ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্ধ্যা ৬ টার পর থেকে উদ্ধার অভিযান শুরু করেছে। বেশ রাত পর্যন্ত উদ্ধার অভিযান চলমান থাকবে। 
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে আমাদের পুলিশের একটি দল সেখানে পাঠানো হয়েছে। 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages