ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Sunday, 16 August 2026

সারিয়াকান্দিতে মাদকদ্রব্য সেবনের অপরাধে ভ্রাম্যমান আদালতে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

সারিয়াকান্দিতে মাদকদ্রব্য সেবনের অপরাধে ভ্রাম্যমান আদালতে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

সুমন সাহা ঃ বগুড়ার সারিয়াকান্দিতে
অবৈধ মাদকদ্রব্য (গাজা) সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে এক জনকে আটক করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার দক্ষিণ জোড়গাছা গ্রামে অভিযান চালিয়ে মোঃ আলমগীর হোসেনের ছেলে মোঃ রিমন বাবু (২৩) কে আটক করা হয়। পরে অভিযোগ আমলে নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১০০ টাকা অর্থদণ্ড ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আতিকুর রহমান। অর্থদন্ড তৎক্ষনাৎ আদায় ও কারাদণ্ড কার্যকর করা হয়।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আতিকুর রহমান বলেন, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages