ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Friday, 16 January 2026

বগুড়া-১ সারিয়াকান্দি-সোনাতলা আসনে প্রার্থিতা ফিরে পেলেন লিপি

বগুড়া-১ সারিয়াকান্দি-সোনাতলা আসনে প্রার্থিতা ফিরে পেলেন লিপি


নিউজ ডেস্ক ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপি প্রার্থিতা ফিরে পেয়েছেন। এতে করে তার আর নির্বাচনে অংশ নিতে বাধা রইল না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শাহাজাদী আলম বগুড়া- ১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

গত ২ জানুয়ারী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর মিল না থাকায় তার মনোনয়ন পত্রটি বাতিল করেন।

এরপর শাহজাদী আলম লিপি তার মনোনয়ন পত্রটি চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করেন। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনার উভয় পক্ষের শুনানি শেষে তার মনোনয়ন পত্রটি বৈধ ঘোষণা করেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages