ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Sunday, 6 September 2026

সারিয়াকান্দিতে চালককে অচেতন করে অটোরিকশা ছিনতাই, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার

সারিয়াকান্দিতে চালককে অচেতন করে অটোরিকশা ছিনতাই, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার সারিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোরিকশা চালককে আহত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অটোরিকশা চালক টিটুল কবিরাজ (৪৬) উপজেলার সদর ইউনিয়নের চর গোসাইবাড়ী গ্রামের মৃত জামাল কবিরাজের ছেলে।

টিটুল গতকাল শনিবার থেকে নিখোঁজ হয় এবং আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে উদ্ধার করা হয়। চালক টিটুল এখন বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে সারিয়াকান্দি থানায় ও গাবতলী থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগ এবং পরিবার সূত্রে জানা যায় , গতকাল শনিবার দুপুরে টিটুল ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে তার বাড়ি থেকে বের হন। এদিন বিকেল ৩টার দিকে ফুলবাড়ি ইউনিয়নের হাটফুলবাড়ী কাঁঠালতলা এলাকায় তার অটোরিকশায় চার যাত্রী উঠেন। তারা সবাই বোরকা পরিহিত ছিল। গাবতলী উপজেলার বাগবাড়ী যাওয়ার উদ্দেশ্য তারা টিটুলের সাথে ভাড়া ঠিক করেন। বিকেল ৬টা পর্যন্ত টিটুলের সাথে মোবাইল ফোনে তার পরিবারের কথা হয়। এসময় টিটুল বলেন, তিনি বাগবাড়ী নসিপুর এলাকায় আছেন। তারপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। অনেকরাত পর্যন্ত বাড়িতে না ফেরায় তাকে বিভিন্ন এলাকায় আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজখবর নেয়া হয়, না পেয়ে আজ রবিবার সকালে সারিয়াকান্দি থানা এবং গাবতলী থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। পরে খবর পাওয়া যায় টিটুল কবিরাজ গাবতলী চকবোচাই এলাকায় একটি রাস্তার পাশে পড়ে আছেন, কিন্তু তার কাছে তার অটোরিকশা নেই। পরে তাকে অচেতন অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সিএনজিচালিত অটোরিকশাযোগে সারিয়াকান্দি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সারিয়াকান্দি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। অটোরিকশা চালক টিটুল এখন গুরুতর অসুস্থ অবস্থায় সেখানে ভর্তি আছেন।

টিটুলের ভাইয়ের স্ত্রী কল্পনা বেগম বলেন, আমার দেবরের মোবাইল ফোন বন্ধ পাওয়ার পর থেকেই আমরা চিন্তিত হয়ে পড়েছি। এরপর তাকে বিভিন্ন যায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। আজ সকালে তাকে অচেতন অবস্থায় পেয়েছি। তিনি এখনো শঙ্কামুক্ত না। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এবিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আ ফ ম আসাদুজ্জামান বলেন, রবিবার সকালে আমরা বিষয়টি অবগত হয়েছি। সংবাদ পাওয়ার পর পরই আমাদের থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভিক্টিমের শারীরিক অবস্থার খোঁজখবর নেয়া হয়েছে। হারিয়ে যাওয়া অটোরিকশা উদ্ধার করতে আমাদের থানার পুলিশ কাজ শুরু করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages