ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Thursday, 28 May 2026

ঈদের দিনে সারিয়াকান্দিতে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

ঈদের দিনে সারিয়াকান্দিতে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক 

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে স্বামীর হাতে স্ত্রী মিমি বেগম (২৩) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় সারিয়াকান্দি থানার পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে ।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নারচী ইউনিয়নের গণকপাড়া গ্রামে এ ধরনের ঘটনা ঘটেছে। 

এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত কয়েকবছর আগে মিমি বেগমের একই গ্রামের ওমর আলীর ছেলে রুবেল মিয়ার (৩০) সাথে বিয়ে হয়। তাদের ঘরে আব্দুর রহমান নামের ২ বছরের একজন ছেলে সন্তান রয়েছে। গত কয়েকদিন ধরেই তাদের মধ্যে পারিবারিক কলহ বিরাজমান ছিল। আজ সকালে ঈদের নামাজের পর রুবেল মিয়ার বাড়িতে মারামারির সংবাদ পাওয়া যায়। পরে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে দেখেন রুবেল মিয়া ধারালো অস্ত্র দিয়ে মিমি বেগমকে এলোপাথাড়ি কুপিয়ে মেরে ফেলে রেখেছে। ফলে মিমি বেগম ঘটনাস্থলেই নিহত হয়েছে।
এলাকাবাসী ঘটনাস্থল থেকে ঘাতক স্বামী রুবেল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। 
 পরে সারিয়াকান্দি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
 এ ব্যাপারে মিমি বেগমের মা গোলেজা বেগম জানান, গত কয়েকমাস ধরেই আমার মেয়ের সাথে জামাইয়ের ঝামেলা চলছিলো। ঈদের জন্য আমি আমার মেয়ে জামাইকে আনতে গিয়েছিলাম। কিন্তু আমার মেয়ে আমার সাথে আসেনি, সে বলেছে আমার যদি মরণ হয় তাহলে এখানেই হবে। যতো মারামারি হোক আমি আমার স্বামীর বাড়ি থেকে যাবো না।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আ ফ ম আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় অভিযুক্ত ঘাতক স্বামী রুবেল মিয়াকে গ্রেফতার করে সারিয়াকান্দি থানায় আটক রাখা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করার প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে থানায় এখনো কোনও মামলা দায়ের হয়নি, মামলা দায়ের প্রক্রিয়া চলে। 


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages