সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার সারিয়াকান্দিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে দাঁড়ালেন সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। আগুন লাগার খবর পেয়ে শুক্রবার (২ অক্টোম্বর) দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন পৌর এলাকার ৩ নং ওয়ার্ড ধাপ গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ান বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।
সেই সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে ১২ বান্ডিল টিন ও নগদ ২ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে মিঠুকে এক লক্ষ টাকা, ৬ বান্ডিল টিন ও ফজলু ও শাহ আলমের দুই পরিবারকে ১ লক্ষ টাকা ও ৬ বান্ডিল টিন আর্থিক সহায়তা দেন।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি সাহাদাৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নিশান, পৌর স্বেচ্ছা সেবকদল আহ্বায়ক মো.আসাদুজ্জামান শোভন সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) আনুমানিক সাড়ে সাতটার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন পৌর এলাকার তিন নং ওয়ার্ড ধাপ গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ৩টি বাড়িতে আগুন লেগে ঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
No comments:
Post a Comment