সুমন সাহা সারিয়াকান্দি বগুড়া ঃ বগুড়ার সারিয়াকান্দিতে থানা পুলিশের নিয়মিত অভিযানে ৬৫ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৯ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টার মাদক উদ্ধার অভিযানে উপজেলার কাজলা ইউনিয়নের টেংরাকুড়া চরে
২৫ পিস নেশাজাতীয় ট্যাটেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মৃত ইব্রান প্রাং এর ছেলে মোঃ শফিকুল ইসলাম (৪৫), মোঃ রহমান শেখার ছেলে মোঃ ময়না শেখ (৩৭),
জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পাকেরদহ থেকে ২০পিচ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ বিল্লাল হোসেনের ছেলে মোঃ মাসুদ রানা (২৮), মোঃ আসাদ ব্যাপারীর ছেলে মোঃ তারাজুল ইসলাম ওরফে তাজেল (২৭), সারিয়াকান্দি পৌর এলাকার আন্দর বাড়ী ০৬নং ওয়ার্ডে ২০ পিচ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ আল আমিন (২৩),
চন্দনবাইশা তদন্ত কেন্দ্রের অভিযানে
দক্ষিন ঘুঘুমারী এলাকার মোঃ আমজাদ হোসেনের ছেলে মোঃ খোকন প্রামানিক (২৬), শোলারতাইড় গ্রামের মোঃ মিন্টু আকন্দের ছেলে মোঃ সোহেল আকন্দ (২৬), সোলারতাইড় পূর্বপাড়া গ্রামের
মোঃ খালেক সরদারের ছেলে মোঃ আকাশ (২২), এবং মোবাইল কোর্ট কর্তৃক ০২ মাসের সাজা প্রাপ্ত মাদকসেবনকারী ছাইহাটা গ্রামের মোঃ বিটল প্রাংএর ছেলে মোঃ সম্রাট ইসলাম (২২)। আটককৃতদের থানায় নিয়ে এলে মাদকসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্দ্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক বিধি মোতাবেক সবাইকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
এবিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আ,ফ,ম আছাদুজ্জামান বলেন,পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ অপরাধ ও অপরাধী সংক্রান্তে তথ্য প্রদান করার এবং সন্ত্রাস, চাঁদাবাজী, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক, জুয়া ও অসামাজিক কর্মকান্ড প্রতিরোধ ও বন্ধ করতে এলাকা ভিত্তিক সমন্বিত ভাবে এগিয়ে আসার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন।
No comments:
Post a Comment