ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Thursday, 3 September 2026

সারিয়াকান্দিতে ১০২টি ওয়ার্ডের গোরস্থানে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন- ইউএনও

সারিয়াকান্দিতে ১০২টি ওয়ার্ডের গোরস্থানে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন- ইউএনও 

নিউজ ডেস্ক ঃ পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ১০২টি ওয়ার্ডের গোরস্থানে পর্যায়ক্রমে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম।

বৃহস্পতিবার সকালে পৌরসভার উত্তর হিন্দুকান্দি কবরস্থান ও দক্ষিণ হিন্দুকান্দি কবরস্থানে নিম , বরই ও বাঁশের চারা রোপণ করেন হয়। এ সময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান ও পৌরসভার সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, পৌর বিএনপির সহ-সভাপতি জহুরুল ইসলাম নেদো এবং গণ্যমান্য বব্যক্তিবর্গ।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, অনেক অসচ্ছল পরিবার দাফনের সময় প্রয়োজনীয় বাঁশ সংগ্রহে আর্থিক সংকটে পড়ে। সেই বিষয়টি বিবেচনায় রেখে গোরস্থানগুলোতে বাঁশগাছ রোপণ করা হচ্ছে, যাতে ভবিষ্যতে কেউ অর্থাভাবে সমস্যায় না পড়েন। পাশাপাশি নিম ও বরই গাছ রোপণের মাধ্যমে গোরস্থানগুলোকে সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages