সুমন সাহা ঃ বগুড়ার সারিয়াকান্দিতে ইয়াবা ট্যাবলেট সেবনরত অবস্থায় এক জনকে হাতেনাতে আটক করা হয়েছে।
বুধবার বিকালে উপজেলার হিন্দুকান্দি এলাকায় যৌথ অভিযান চলাকালে বরইকান্দি গ্রামের মৃত তসিরের ছেলে মোঃ কালাম (২৬) কে মাদক (ইয়াবা) ট্যাবলেট সেবনরত অবস্থায় অবস্থায় হাতেনাতে আটক করা হয় । পরে অভিযোগ আমলে নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১০০ টাকা অর্থদণ্ড ও ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আতিকুর রহমান। অর্থদন্ড তৎক্ষনাৎ আদায় ও কারাদণ্ড কার্যকর করা হয়।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আতিকুর রহমান বলেন, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
No comments:
Post a Comment