ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Thursday, 21 May 2026

সারিয়াকান্দিতে নবম শ্রেণির শিক্ষার্থী ছুরিকাঘাতে নিহত

সারিয়াকান্দিতে নবম শ্রেণির শিক্ষার্থী ছুরিকাঘাতে নিহত 

 সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে মোস্তাকিন (১৫) নামের ৯ম শ্রেণির স্কুল শিক্ষার্থী ছুরিকাঘাতে নিহতের ঘটনা ঘটেছে। নিহত মোস্তাকিম ঘুঘুমারী এলাকার মৃত জয়নালের ছেলে । মোস্তাকিম নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী। ২১ মে বৃহস্পতিবার বেলা আনুমানিক সাড়ে ১১ টায় নওখিলা উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। জানা যায়, ১৯ মে আনুমানিক বিকেল ৪ ঘটিকার সময় নওখিলা পিএন উচ্চ বিদ্যালয় মাঠে ঘুঘুমারী গ্রামস্থ ৫নং ওয়ার্ড ও ৬নং ওয়ার্ডের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ চলার সময় খেলোয়াড়দের মধ্যে ফাউল করাকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। উক্ত ঘটনাটি স্থানীয় ভাবে মিমাংসার জন্য ২১ মে বৃহস্পতিবার বেলা আনুমানিক সাড়ে ১১টা থেকে ১২টার মধ্য উভয় পক্ষের লোকজন নওখিলা পিএন উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হলে হঠাৎ স্কুলের সামনে রাস্তার উপরে ঘুঘুমারী দক্ষিণপাড়া সাহা আলীর ছেলে সাহাদত (১৬), মৃত পাচু মন্ডলের ছেলে সাহা আলী, সিফার উদ্দিন মন্ডলের ছেলে মাহমুদুল হাসান লিখনরা উত্তেজিত হয়ে মোস্তাকিন কে মারধর করার একপর্যায়ে অভিযুক্ত শাহাদত পেটে চাকু মেরে তারা পালিয়ে যায়। উপস্থিত লোকজন  ভিকটিমকে তাৎক্ষণিক  উদ্ধার করে সিএনজি যোগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবিষয়ে সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, অভিযুক্তরা ভিকটিমকে মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আমাদের পুলিশের একাধিক টিম অভিযুক্তদের আইনের আওতায় আনতে মাঠে কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার কাজ চলমান রয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages