ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Friday, 3 April 2026

চালুয়াবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে সিহাব উদ্দিনকে চাওয়ার দাবি জোরালো

চালুয়াবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে সিহাব উদ্দিনকে চাওয়ার দাবি জোরালো

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ী ইউনিয়নে ছাত্রদলের সম্ভাব্য নেতৃত্ব নিয়ে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিশেষভাবে আলোচনায় উঠে এসেছে ছাত্রদলের তরুণ সংগঠক সিহাব উদ্দিনের নাম।

স্থানীয় সূত্রে জানা যায়, সিহাব উদ্দিন দীর্ঘদিন ধরে ছাত্রদলের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি প্রতিনিয়ত শিক্ষার আলো ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছেন। শুধু তাই নয়, খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বাড়াতে বিভিন্ন সময় খেলার সামগ্রী বিতরণসহ নানা উদ্যোগ গ্রহণ করেছেন।

নেতাকর্মীরা জানান, সিহাব উদ্দিন সবসময় সাধারণ ছাত্রদের পাশে থেকে তাদের সাহস ও অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছেন। তার এই নিরলস পরিশ্রম, নেতৃত্বগুণ এবং সংগঠনের প্রতি আন্তরিকতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে।

চালুয়াবাড়ী ইউনিয়ন ছাত্রদলের একাধিক নেতাকর্মী বলেন, “আমরা এমন একজন নেতৃত্ব চাই, যিনি মাঠে থাকবেন, আমাদের কথা বুঝবেন এবং সংগঠনকে শক্তিশালী করবেন। সিহাব উদ্দিন সেই যোগ্যতা রাখেন।”

তৃণমূলের দাবি, আসন্ন কমিটিতে চালুয়াবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে সিহাব উদ্দিনকে দায়িত্ব দেওয়া হলে সংগঠন আরও গতিশীল ও শক্তিশালী হবে।

এ বিষয়ে এখন পর্যন্ত কেন্দ্রীয় বা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তৃণমূলের জোরালো এই দাবির ফলে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages