ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Thursday, 2 April 2026

রাত ৮টার মধ্যে দেশের সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

রাত ৮টার মধ্যে দেশের সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত 

নিউজ ডেস্ক ঃ জ্বালানি সাশ্রয় করতে রাজধানীসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। 

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতার লক্ষ্যে ঢাকাসহ বাংলাদেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল রাত ৮টা মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে হোটেল, ফার্মেসি এবং জরুরি প্রয়োজনীয় সেবার দোকান, কাঁচাবাজার এর আওতা বহির্ভূত থাকবে বলেও জানিয়েছে ব্যবসায়ী মালিক সমিতি।


এর আগে গত ১৫ মার্চ বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতাসহ বিভিন্ন মার্কেটের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার শর্তে ৪০ শতাংশ আলোকসজ্জা কম করার প্রতিশ্রুতি দেন ব্যবসায়ীরা। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস ফেরানো, সাপ্তাহিক ছুটি বৃদ্ধি, হোম অফিসসহ বেশকিছু পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সরকার

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages