সুমন সাহা,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি ঃ বিশ্ব মানবতার কল্যাণ কামনায় দেশ মাতৃকার ও জাতির মঙ্গলার্থে বগুড়ার সারিয়াকান্দি মদনমোহন শ্রীঅঙ্গণে ৪০ প্রহর ব্যাপী ১০৮ তম অধিবেশন শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত শুরু হয়েছে। ভারতের মালদা নিবাসী শ্রী সুরেশ চন্দ্র গোস্বামী মহাশয়ের স্থাপিত মদনমোহন শ্রীঅঙ্গণে ৩০ চৈত্র ১৪৩২বাং, (১৪ এপ্রিল ২০২৬ইং) মঙ্গলবার শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ অন্তে মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস অনুষ্ঠিত হয়। "ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ-জপ হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধে গোবিন্দ" এ মহানাম যজ্ঞানুষ্ঠান ১ থেকে ৫ বৈশাখ ১৪৩৩বাং, ১৫ থেকে ১৯ এপ্রিল ২০২৬ইং ৪০ প্রহর (৫দিন) ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হবে। ৬ বৈশাখ ২০ এপ্রিল সোমবার নাম সমাপ্তি অন্তে অক্ষয় তৃতীয়ার স্নান শ্রী যমুনায়, কুঞ্জভঙ্গ, যাত্রী মহাপ্রভুর ভোগ দর্শন অন্তে মহাপ্রসাদ বিতরণ, দধিমঙ্গল ও স্ব-মহিমায় মহন্ত বিদায়।
উক্ত মহানাম যজ্ঞানুষ্ঠান নাম সুধা পরিবেশন করছেন গীতা রানী সম্প্রদায় বরুরবাড়ী সারিয়াকান্দি বগুড়া, নিত্যানন্দ সম্প্রদায় মাঠিয়ানচূড়া গাবতলী বগুড়া, প্রভাতি রানী হরিখালী সোনাতলা বগুড়া, নিত্যানন্দ সম্প্রদায় হাতিবান্ধা গাবতলী বগুড়া, পূজা লক্ষি সম্প্রদায় শিবগঞ্জ বগুড়া, শ্রী শ্রী মহানাম সম্প্রদায় সিরাজগঞ্জ। ভক্ত পদরেণু কৃপাপ্রার্থী সারিয়াকান্দি মদনমোহন শ্রীঅঙ্গণের সকল দীন সেবক ও ভক্তবৃন্দ।
No comments:
Post a Comment