ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Tuesday, 24 March 2026

মানহানি মামলা জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

মানহানি মামলা জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে কোতোয়ালি থানায় করা মানহানির মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর জামিন মঞ্জুর করেছেন আদালত। অন্য মামলায় গ্রেপ্তার থাকায় আপাতত মুক্তি মিলছে না তাদের।
মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
এর আগে ২১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করার অভিযোগে করা মানহানির মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়।

জুমার খুতবায় বিচারপতি মানিক ও সালমানকে নিয়ে সমালোচনা, ইমাম বরখাস্ত
৩ সেপ্টেম্বর ২০২৪ , ২০২৪ সালের ২২ আগস্ট জিয়াউল হক নামের একজন আইনজীবী বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে তিনজনের বিরুদ্ধে মানহানির মামলাটি করেছিলেন। এ মামলার অপর আসামি হলেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages