ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Friday, 30 January 2026

হতদরিদ্র হোমিও ডাক্তারের পাশে দাঁড়ালেন- বিএনপি নেতা সিরাজুল ইসলাম

হতদরিদ্র হোমিও ডাক্তারের পাশে দাঁড়ালেন- বিএনপি নেতা সিরাজুল ইসলাম

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার সারিয়াকান্দিতে অসহায় হোমিও ডাক্তার আনোয়া হোসেনের পাশে দাঁড়ালেন-সিরাজুল ইসলাম( ফুল) । শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাশাহার (চরপাড়া) গ্রামের মৃত মনিরুজ্জামানের ছেলে হতদরিদ্র হোমিও ডাক্তার আনোয়ার হোসেনকে ব্যক্তিগত তহবিল থেকে সহায়তা প্রদান করেন উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও সারিয়াকান্দি বনিক সমবায় সমিতি লিঃ সভাপতি মোঃ সিরাজুল ইসলাম( ফুল)। এসময় উপস্থিত ছিলেন কামালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আলম, বিএনপি নেতা আসাদুজ্জামান বিমান, বিটল, নজরুল ইসলাম, খোকন প্রমুখ।
সহায়তা পেয়ে মোঃ আনোয়ার হোসেন বলেন বণিক সমিতির এমন সহযোগিতা তার জীবনে নতুন করে আশার আলো জ্বালিয়েছে।
বণিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages