সুমন সাহা ঃ বগুড়ার সারিয়াকান্দিতে কৃষি জমির টপ সয়েল কেটে বিক্রির অপরাধে ৫০ হজার টাকা জরিমানা ও ভেকু মেশিন অকেজো হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার কামালপুর ইউনিয়নের দরগা রোড ফকিরপাড়া এলাকায় কৃষি জমিতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান। উক্ত অভিযানে কৃষি জমির টপ সয়েল কেটে বিক্রি করার অভিযোগে পাইকরতলি গ্রামের খায়রুজ্জামান (৫২) নামের এক ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০, এর ৭(ক) ধারা লঙ্ঘনের অপরাধে ১৫(১) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা আদায় করা ভ্রাম্যমান আদালত । এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন অকেজো করা হয়।
No comments:
Post a Comment