সুমন সাহা ঃ বগুড়ার সারিয়াকান্দিতে সংবাদ প্রকাশের পর ইউএনও'র সহায়তায় পূরণ হলো সাবেক শিক্ষিকা রুপা রায়ের নতুন ঘরের স্বপ্ন। বৃহস্পতিবার বিকালে পৌর এলাকার হাসপাতালের দক্ষিণ পাশে রুপা রায়ের একটি ঝুপড়ি ঘরে উপস্থিত হয়ে ঘর নির্মাণের জন্য সহায়তা প্রদান করলেন উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস ।
সারিয়াকান্দি পৌর এলাকার কুঠিবাড়ি মৃত শ্রী বিকাশ রায়ের স্ত্রী ব্রাকের সাবেক শিক্ষিকা রুপা রায় মানবেতর জীবনযাপন করছেন । জরাজীর্ণ ঝুপরিঘরে বসবাস করছেন, অন্যের বাড়িতে কাজ করে জীবীকা নির্বাহ চলছে। পা ভাঙার পর কাজ করতে পারছেন না, বর্তমানে অসুস্থ হয়ে বগুড়া হাসপাতালে ভর্তি রয়েছেন।গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হলে বিষয়টি সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস এর নজরে আসে। তিনি তাৎক্ষণিক রুপা রায়কে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সরকারি সুবিধা ২ বান্ডিল ঢেউটিন, ৬ হাজার টাকার চেক এবং শুকনো খাবার প্রদান করেন। সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি আতিকুর রহমান , উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রাশেদুল ইসলাম।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে রুপা রায় বলেন, আকাশে মেঘ দেখলেই আতঙ্কিত হয়ে পড়তাম। ঝড়বৃষ্টির সময় বৃষ্টিতে ভিজে রাত কাটিয়েছি। এখন শীত চলছে ঘরের মধ্যে কুয়াশা আসে। শীতে অনেক কষ্ট করছি। এসময় ইউএনও মহোদয় আমাকে ঘর, টাকা ও শুকনো খাবার দিয়ে উপকার করলেন । আমি নতুন ঘর পারবো। আমাকে আর বৃষ্টিতে ভিজতে হবে না। ইউএনও মহোদয়কে কি বলেজে ধন্যবাদ দিব বলার ভাষা নেই। ঈশ্বর যেন তাকে সুস্থ রাখেন ভালো রাখেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই ব্যান্ডেল ঢেউটিন, ৬ হাজার টাকা ও শুকনো খাবার প্রদান করা হলো এবং পৌর প্রশাসকের মাধ্যমে ঘর নির্মাণ করে দেয়া হবে।
No comments:
Post a Comment