ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Saturday, 8 August 2026

সারিয়াকান্দি ফুলবাড়ি ইউনিয়ন হবে একটি মডেল ইউনিয়ন - তারাজুল ইসলাম ফণি

সারিয়াকান্দি ফুলবাড়ি ইউনিয়ন হবে একটি মডেল ইউনিয়ন - তারাজুল ইসলাম ফণি 

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি. 
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নকে উন্নয়নের বহুমুখী পরিকল্পনা ও 'মডেল ইউনিয়ন' গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন শিক্ষিত রাজনৈতিক ব্যাক্তিত্ব ও তরুন সমাজ সেবক তারাজুল ইসলাম ফণি। সুশাসন, সততা এবং স্বচ্ছতাকে পুঁজি করে তিনি ফুলবাড়ি ইউনিয়নবাসীর আজীবন সেবক হিসেবে নিজেকে নিয়োজিত করতে চান।
 ফুলবাড়ি ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে তৈরি করতে চেয়ারম্যান হিসেবে তারাজুল ইসলাম ফণিকে যোগ্য বলে বিশ্বাস করেন ইউনিয়নের শান্তি প্রিয়, গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণ। সম্প্রতি ইউনিয়নবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় তারাজুল ইসলাম ফণি তার আগামী দিনের লক্ষ্য সমূহ তুলে ধরেন। তিনি অঙ্গীকার করেছেন, ইউনিয়ন পরিষদের প্রতিটি কাজ হবে জনসম্পৃক্ত এবং জবাবদিহিতা মূলক।

প্রতিশ্রুতি গুলো হচ্ছে সামাজিক সুরক্ষা: বয়স্ক ও বিধবা ভাতার সঠিক তালিকা প্রণয়ন করে প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়ে তিনি দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ।

নারী উন্নয়ন ও সম্প্রীতি: নারী উদ্যোক্তাদের সহায়তা প্রদান এবং সকল ধর্মের মানুষের মধ্যে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে তিনি কাজ করবেন।

নিরাপত্তা ও মাদক নির্মূল: মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে তিনি ইউনিয়ন জুড়ে সিসি ক্যামেরা স্থাপন ও কমিউনিটি পুলিশিং জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন। 

শিক্ষা ও স্বাস্থ্য: বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধি, খেলাধুলায় উৎসাহ প্রদান এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রকে সক্রিয় করে সাধারণ মানুষের দোরগোড়ায় মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়াই তার অন্যতম লক্ষ্য। 

অবকাঠামো ও কৃষি: গ্রামীণ রাস্তাঘাট সংস্কারের পাশাপাশি কৃষকদের সার, বীজ ও সেচ সুবিধা নিশ্চিত করে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন তিনি।  

প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি: ফুলবাড়ি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের সমভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। তার বাবা মৃত. ইছহাক আলী ডাক্তার ছিলেন ইউনিয়ন পরিচিত মুখ। তাদের ছয় ভাই বোনের মাঝে তিনি সর্ব কনিষ্ঠ, ব্যাক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুইটি কন্যা সন্তানের বাবা। শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি পাশ তারাজুল ইসলাম ফণি বগুড়া জেলা ও সারিয়াকান্দি রাজনৈতিক অঙ্গনেও সুপরিচিত একটি মুখ। 

রাজনৈতিক জীবনে তিনি বর্তমানে সারিয়াকান্দি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সারিয়াকান্দি উপজেলা ছাত্র দলের যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে ১৯৯৭ সালে রাজনীতিতে পথ চলা শুরু। এরপর ২০০১ সালে বগুড়া সরকারি কমার্শিয়াল কলেজ ছাত্র সংসদের জি, এস, নির্বাচিত। ২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত বগুড়া জেলা ছাত্র দলের কার্যকরী সদস্য। ২০০৯ সালে সারিয়াকান্দি উপজেলা ছাত্র দলের নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করেন।

জনগণের দোয়া-আর্শীবাদ ও সমর্থন প্রত্যাশা করে তারাজুল ইসলাম ফনি বলেন, জনগণই উন্নয়নের মূল শক্তি। আমি আপনাদের শাসক নয়, সেবক হতে চাই। একটি উন্নত, আধুনিক ও ডিজিটাল ফুলবাড়ি ইউনিয়ন গড়ার লক্ষে আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা আমার একান্ত কাম্য। ইউনিয়নবাসীর মতে, একজন শিক্ষিত, তরুন সমাজ সেবক রাজনৈতিক ব্যাক্তি এবং আদর্শবান প্রার্থী হিসেবে তিনি ফুলবাড়ি ইউনিয়নের কাঙ্খিত পরিবর্তন আনতে সক্ষম হবেন।

ফুলবাড়ি ইউনিয়ন পরিচিতি. 
বগুড়া শহরের পূর্বে, গাবতলী ও সারিয়াকান্দী থানার মাঝামাঝি অঞ্চলে হাটফুলবাড়ী ইউনিয়ন অবস্থিত। হাটফুলবাড়ী ইউনিয়ন সারিয়াকান্দীর প্রবেশদ্বার নামে পরিচিত। এই ইউনিয়নটি ৯ টি ওয়ার্ড ২২ গ্রাম ৩ টি মৌজা, ৪ হাট, ১৯ টি প্রাথমিক বিদ্যালয়, ৩ টি উচ্চ বিদ্যালয়, ৮ টি মাদ্রাসা নিয়ে গঠিত। ইউনিয়নের আয়তন প্রায় ২৪ বর্গ কিলোমিটার, এখানে পুরুষ ভোটার সংখ্যা ১৪৯৮৯ নারী ১৫৪৮২ তৃতীয় লিঙ্গের ১ জনসহ মোট ভোটার ৩০৪৭২।  

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages