ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Monday, 27 July 2026

দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে সারিয়াকান্দিতে মানববন্ধন

দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে সারিয়াকান্দিতে মানববন্ধন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে বগুড়া-মাদারগঞ্জ দ্বিতীয় যমুনা সেতুর নির্মাণের দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। সারিয়াকান্দি মডেল প্রেসক্লাবের আয়োজনে রোববার দুপুর ১২টায় সারিয়াকান্দি মডেল প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মডেল প্রেসক্লাবের সভাপতি সাহাদাত জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা ও সারিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মাছুদুর রহমান হিরু মন্ডল। ’’ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফরুল সাদিকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি সাহাদত হোসেন সনি, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, সারিয়াকান্দি উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সারিয়াকান্দি বণিক সমতিরি সভাপতি সিরাজুল ইসলাম ফুল ও সারিয়াকান্দি মডেল প্রেসক্লাবের সাংবাদিক ইমরান হোসেন রুবেল, সুমন কুমার সাহা, তাজুল ইসলাম, জুয়েল রহমান, সামিউল ইসলাম সনি, ফরহাদ হোসেন প্রমুখ। 
এসময় উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান আলী মুকুল, সাংবাদিক আমিনুল ইসলাম হিরু, মাহমুদুল হাসান মুনজু, রহিদুর রহমান মিলন, আব্দুল ওয়াহেদ, মনিরুজ্জামান জাহিদ, হেদায়েতুল ইসলাম লিটন এবং উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। বক্তব্যে প্রধান অতিথি বলেন, “সারিয়াকান্দি-মাদারগঞ্জ যমুনা নদীর উপর দ্বিতীয় যমুনা সেতু আমাদের প্রাণের দাবি। এখানে সেতু নির্মাণ করা হলে বগুড়া-জামালপুর ও ঢাকার সাথে সরাসরি উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং যমুনার দ্ইু পাড়ের মানুষের জীবনমান উন্নত হবে যানজট ও জনদুর্ভোগ কমে যাবে। কৃষি পণ্য ব্যবসা বাণিজ্যের দ্রুত পরিবহণ নিশ্চিত হবে। দ্বিতীয় যমুনা সেতুর বাস্তবায়নের জন্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জোর দাবি জানান তিনি। 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages