ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Wednesday, 31 December 2025

শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেট বিক্রি করলে ৫০০০ টাকা জরিমানা

শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেট বিক্রি করলে ৫০০০ টাকা জরিমানা

শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালসহ নির্দিষ্ট জনসমাগমপূর্ণ এলাকার আশপাশে তামাকজাত দ্রব্য বিক্রিতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এসব এলাকায় সিগারেটসহ তামাক বিক্রি করলে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রেখে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন রাষ্ট্রপতি।


মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটি জারি করা হয়। এর মাধ্যমে ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন সংশোধন করা হলো।


নতুন অধ্যাদেশ অনুযায়ী, কোনো ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কের সীমানা থেকে ১০০ মিটারের মধ্যে তামাক বা তামাকজাত দ্রব্য বিক্রি করতে পারবেন না কিংবা বিক্রির ব্যবস্থা করতে পারবেন না।


অধ্যাদেশে আরও বলা হয়েছে, সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রয়োজন অনুযায়ী সাধারণ বা বিশেষ আদেশের মাধ্যমে এই সীমানা আরও বাড়াতে পারবে।


এই বিধান অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে। একই অপরাধ দ্বিতীয়বার বা একাধিকবার করলে জরিমানার পরিমাণ দ্বিগুণ হবে বলে অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages