সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি. 'ভালো মানবিক শিক্ষার্থী ও আধুনিক মানসম্মত শিক্ষা প্রদানই লক্ষ্য' স্লোগানকে সামনে রেখে সারিয়াকান্দি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধাবীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মো.কবির উদ্দিন।
সহকারী শিক্ষক নবীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেস ক্লাবের সভাপতি মো.আকতারুজ্জামান ও সারিয়াকান্দি মডেল প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মো.হারুনুর রশিদ ৷ আরও উপস্থিত ছিলেন সারিয়াকান্দি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.মামুনুর রশিদ, মো.আমিনুর ইসলামসহ স্কুলের সকল শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়৷ প্রতিটি ক্লাশের ১০ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
প্রাক প্রাথমিক থেকে ১ম শ্রেনীতে প্রথম হয়ে উর্ত্তীন হয়, মোছা.হুজাইফা জান্নাত (দিয়া), আইয়ান, রোদ, ১ম শ্রেনী থেকে ২য় শ্রেনীতে প্রথম হয়ে উত্তীর্ণ হয় জুহাইর মাহতাব,সুবর্ণা, সুজাতা, ২য় শ্রেণী থেকে ৩য় শ্রেণীতে প্রথম উত্তীর্ণ হয় আমির হামজা, সিনহা ওয়ারেছী, ৩য় শ্রেণী থেকে ৪র্থ শ্রেণীতে প্রথম হয়ে উত্তীর্ণ হয় মো.আব্দুল্লাহ আল নওশাদ, ৪র্থ শ্রেনী থেকে ৫ম শ্রেনীতে প্রথম হয়ে উত্তীর্ণ হয় প্রিজন সাহা, আকলিমা প্রমুখ।শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার হিসেবে রুল বক্স, কালার পেন্সিল দেওয়া হয়।
No comments:
Post a Comment