নিউজ ডেস্ক ঃ বগুড়ার সারিয়াকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল বোহাইল ইউনিয়ন শাখার ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল মিডিয়া সেল ইনফরমেশন ডেক্সের উদ্যোগে এবং বগুড়া জেলা শাখার নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সারিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি জুলফিকার আলম রুনু ,সাধারণ সম্পাদক জাফরুল সাদিক ও সাংগঠনিক সম্পাদক এইচ.এম স্বপন মনির স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটিতে জুয়েল রানা সভাপতি, ও আঃ মোমিন আকন্দ কে সাধারণ সম্পাদক ও আলামিন প্রামানিককে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করে জাতীয়তাবাদী সাইবার দল সারিয়াকান্দি উপজেলা শাখা। আগামী ৩০দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সারিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি জুলফিকার আলম রুনু ও সাধারণ সম্পাদক জাফরুল সাদিক জানান,নবগঠিত কমিটির মাধ্যমে তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে । সাইবার জগতে অপপ্রচার ও গুজব মোকাবিলায় এ কমিটি কার্যকর ভূমিকা পালন করবে এবং দলীয় আদর্শ ও কর্মসূচি সাধারণ জনগণের মাঝে তুলে ধরতে অগ্রণী ভূমিকা রাখবে।পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এবং তৃণমূল পর্যায়ে সাইবার কার্যক্রম আরও জোরদার করা হবে। নবগঠিত কমিটির সকল নেতাকর্মীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আগামীর আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা । নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন,সিনিয়র সহ সভাপতি চাঁন মিয়া,সহ-সভাপতি শাহদৎ হোসেন,যুগ্ম সধারণ সম্পাদ রহুল আমীন,সহ- সাংগঠনিক সম্পাদক মিলন মিয়া,প্রচার সম্পাদক আসর আলী,সহ-প্রচার সম্পাদক শাকিল আকন্দ,দপ্তর সম্পাদক গাজিউর রহমান,সহ-দপ্তর সম্পাদক,রিপন শেখ,প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহজামাল,ক্রীড়া বিষয়ক সম্পাদক নর আলম,ত্রাণ বিষয়ক সম্পাদক লন্জু ইসলাম,ছাত্র বিষয়ক সম্পাদক হৃদয় আহম্মেদ ধর্ম বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম,কৃষি বিষয়ক সম্পাদক আমিন হক, নারী বিষয়ক সম্পাদক সফুরা খাতুন,শ্রম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালমিয়া,১নং সদস্য এইচ.এম স্বপন মনির,সদস্য যোবায়ের হোসেন, আব্দুর রশিদ মন্ডল, নাজমুল হাসান সুজন খান, আঃ রাজ্জাক আকন্দ, রহমত আলী, পলাশ হাসান টুটুল, আলম ভূইয়া, ইউসুফ আলী, শুকুর আলী, আতিকুর রহমান ঠান্ডু, জিহাদ হাসান।
সারিয়াকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল বোহাইল ইউনিয়ন শাখার কমিটি গঠন
No comments:
Post a Comment