নিউজ ডেস্ক ঃ সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রবিবার বিকাল ৪ টায় সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাব মাঠে শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, পৌরসভা ও বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্জ্বলিত করে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস, প্রাণী সম্পদ অফিসার ডা: মীর কাওছার হোসেন, থানা অফিসার ইনচার্জ(ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রাশেদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী তুহিন সরকার, যুব উন্নয়ন অফিসার আব্দুস সবুর সরকার, সমাজ সেবা অফিসার আব্দুল আলীম, শিক্ষা অফিসার মাহতাবুর রহমান, জনস্বাস্থ্য অফিসার নুনী গোপাল সিংহ, বিআরডিবি অফিসার রাজ্জাকুল হায়দার, পৌর প্রকৌশলী শহিদুল ইসলাম, ফায়ার স্টেশন মাস্টার সুজন মিয়া সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ প্রমুখ।
পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্বলন করে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদন
No comments:
Post a Comment