ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Tuesday, 4 August 2026

সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জেরে সাবেক সেনা সদস্যকে পিটিয়ে হত্যা- ৬ জন গ্রেফতার

সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জেরে সাবেক সেনা সদস্যকে পিটিয়ে হত্যা- ৬ জন গ্রেফতার 

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে জমাজমি সংক্রান্ত জেরে মোসলেম উদ্দিন প্রামানিক (৬২) নামের সাবেক সেনা সদস্যকে হত্যা ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে উপজেলার কাজলা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ৭ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোসলেম মারা যান। মোসলেম উদ্দিন কাজলা ইউনিয়নের পাকুরিয়া গ্রামের মৃত আব্দুল মান্নান প্রামানিকের ছেলে।
ঘটনার পর অভিযান চালিয়ে ছয় জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন, জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার চর শুভগাছা গ্রামের বাসিন্দা হায়দার আলী খান (৭০) ও গিয়াস আলী খান (৭৫) তারা মৃত আসাদুজ্জামান খানের ছেলে। এছাড়া সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের চর পাকুড়িয়া গ্রামের মিন্টু সরকার (৫৬), সুজন মণ্ডল (৩২), মোখলেছুর রহমান (৫৫) ও সোহেল সরকার (৩৫) আটক হয়েছেন। জানা যায় তিনি একজন সাবেক সেনা সদস্য। একই গ্রামের দুদু সরকারের ছেলে নান্টু সরকারের সাথে তার জমাজমি এবং গো চারণভূমি বিক্রি নিয়ে দ্বন্দ্ব চলমান ছিল। গত মঙ্গলবার রাত ৮ টার দিকে মোসলেম পাকুরিয়া বাজার থেকে চা খেয়ে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে নান্টু সরকারের নেতৃত্বে বেশ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে মোসলেম উদ্দিনের পথ অবরোধ করে তার উপর হামলা করে। হামলাকারী লোহার রড দিয়ে তাকে আঘাত করে। এতে ঘটনাস্থলে মোসলেম গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য সারিয়াকান্দি হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাত ১ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে মোসলেম আজ সকাল সাড়ে ৭ টার দিকে মারা গেছেন। নিহতের ভাই কাজলা ইউপির সদস্য শাহজাহান আলী বলেন, আমার ভাই একজন শান্ত নিরীহ লোক ছিলেন। গো চারণভূমি বিক্রি নিয়ে নান্টু সরকারের লোকজনের সাথে বিবাদ চলমান ছিল। রাতের আঁধারে আমার ভাইকে একা পেয়ে তারা আক্রমণ করেছে। অতি দ্রুত আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই। 
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, ঘটনার সংবাদ পেয়ে দ্রুত সেখানে পুলিশের টিম পাঠানো হয়েছে। আশা করছি দ্রুত আসামি ধরতে সক্ষম হবো। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages