সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার সারিয়াকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সারিয়াকান্দি পৌর শাখার ২১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল মিডিয়া সেল ইনফরমেশন ডেক্সের উদ্যোগে এবং বগুড়া জেলা শাখার নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সারিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি জুলফিকার আলম রুনু, সাধারণ সম্পাদক জাফরুল সাদিক স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটিতে সামিউল ইসলাম ছনি সভাপতি, মনিরুল হাসান সৌরভ কে সাধারণ সম্পাদক ও সাকিল মন্ডল কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করে জাতীয়তাবাদী সাইবার দল সারিয়াকান্দি উপজেলা শাখা। বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সারিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি জুলফিকার আলম রুনু ও সাধারণ সম্পাদক জাফরুল সাদিক জানান, নবগঠিত কমিটির মাধ্যমে তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে । সাইবার জগতে অপপ্রচার ও গুজব মোকাবিলায় এ কমিটি কার্যকর ভূমিকা পালন করবে এবং দলীয় আদর্শ ও কর্মসূচি সাধারণ জনগণের মাঝে তুলে ধরতে অগ্রণী ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এবং তৃণমূল পর্যায়ে সাইবার কার্যক্রম আরও জোরদার করা হবে। নবগঠিত কমিটির সকল নেতাকর্মীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আগামীর আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি সোহেল সরকার, সহ-সভাপতি রুবেল সিকদার, যুগ্ম সধারণ সম্পাদক সাকিব হাসান মিল্লাত ও অন্তর হোসেন প্রমুখ।
No comments:
Post a Comment